গাঁজাখোরের জবানবন্দী
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: মঙ্গল, ২০০৯-০১-০৬ ১১:৪৫)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | গাঁজাখোর | জবানবন্দী | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
আমি, আদনান আর সেলিম ভাই* বসে আছি সমুদ্রের পাড়ে, সূর্য্য ডুবে গেছে, বাঁকা একটা চাঁদ আকাশে, চারদিক অন্ধকার, কিছুক্ষণ আগে বেন্সন সিগারেট খেয়েছি দুইটা স্বাদটা অন্যরকম, কোনদিন খাইনি, মাথাটা হাল্কা হাল্কা লাগছে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছি, তারা গুন্ছি বীচ চেয়ারে শুয়ে শুয়ে। আদনান খুঁজে খুঁজে তারা বের করছে আর নাম বলছে। আমি কোনটাই চিনিনা, ছোটবেলায় বইতে ...
ওবায়েদ অংশু
বিএনপি কি সংসদে গিয়ে শপথ নেবেন?নাকি বাংলাদেশ আবারও নিরামিষ গনতন্ত্রের দিকে এগিয়ে যাবে!তবে না যাওয়ার সুর আকাশে বাতাশে উড়ে বেড়াচ্ছে।যেমন রবিবার রাজাকার বিএনপি নেতা মহাখালীর হোসাফ টাওয়ারে সাংবাদিকদের বলেছেন,বিএনপি কবে শপথ নেবে তা সে জানে না।
যদি বিএনপির সাংসদরা শপথ না নেয়,তবে বাংলাদেশের ভবিষ্যত গনতন্ত্র কেমন হবে?
তবে মনে হচ্ছে বাংলাদেশ আবা...
একদা আমার এক বন্ধু (বয়সে বেশ বড়) আমাকে তার নিজেকে চিনে ওঠার গল্প বলেছিল। সে বলেছিল ‘এই বুড়ো বয়সে এসে মনে হচ্ছে যে নিজেকে মনে হয় চিনতে পেরেছি, সেটাও আবার অন্যদের মূল্যায়নের মধ্য দিয়ে। তোকে কিছু ঘটনা (সত্যি) বলি যেগুলোর কারণে আমার এই নিজেকে চিনে ওঠা সম্ভব হয়েছে’।
১.
তখন আমি অনেক ছোট, ক্লাস ফাইভে পড়ি। হঠাত্ একদিন আমার ফুফাত দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে যায়। একজন এক কথা বলে, আর সেই কথ...
তারপরে এরাও নাকি শিক্ষক!
লিখেছেন অবাঞ্ছিত [অতিথি] (তারিখ: সোম, ২০০৯-০১-০৫ ০৮:৫৯)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | চিন্তাভাবনা | সমসাময়িক | স্যাটায়ার | ধিক্কার | স্যাটায়ার | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
কোন এক বিদ্যালয়ে
আমি সেখানে পড়ি নাই। তাই বলে নেই এটা কোন ব্যক্তিগত বিষোদগার নয়। উক্ত বিদ্যালয়ের এক ছাত্র আমাকে একবার অভিযুক্ত করেছিলো তাদের বিদ্যালয়ের নামে কুত্সা রটানোর... সে কারনেই আমি নিজে কোন নাম দিচ্ছি না, যদিও আমি বিশ্বাস করি এদের নামে পোস্টার ছাপায়া তাদের ভোটে দাঁড় করানো দরকার..
"যাক সে কথা"...তবু যাতায়াত ছিল সেখানকার কিছু শিক্ষকদের বাসায়। বোঝেনইতো ঢাকা শহরে নানান নাম ...
আমরা যখন সবেমাত্র চলচ্চিত্রাঙ্গনে পা দিয়েছি ততদিনে ওপার বাংলার এক বাঙালি চিত্রপরিচালক 'পথের পাচাঁলী' বানিয়ে সারা বিশ্বে সোরগোল ফেলে দিয়েছেন। সুতরাং ফিল্মি দুনিয়ায় আমরা শিশুবৎ; মাপকাঠি যাইহোক না কেন। কিন্তু চিরকাল শিশু থেকে গেলেতো চলবে না। আমাদের কৈশোর পার করতে হবে, হতে হবে যুবক এবং সবচেয়ে বড়কথা ধরে রাখতে হবে সেই যৌবন; চিরকালের মত। কখনো বুড়ো হওয়া যাবে না। তো, বাংলাদেশের চলচ্চ...
ডাউনলোড করে নিন মুক্তিযুদ্ধ সম্পর্কিত মুল্যবান বই
লিখেছেন অবনীল [অতিথি] (তারিখ: রবি, ২০০৯-০১-০৪ ২২:৫৬)
ক্যাটেগরী: মুক্তিযুদ্ধ | ইবুক | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |

মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ কয়েকটি মূল্যবান বই অনলাইনে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম । প্রকাশনা সংস্থাগুলো নিজেরাই তাদের সাইটে বইগুলি বিতরন করছে। এজন্য তাদের ক্ৃতজ্ঞতা জানাই। বইগুলো হচ্ছে -
১. একাত্তরের দিনগুলি
- জাহানারা ইমাম
শহীদ জননী জাহানারা ইমামের একাত্তরে লিখিত দিনপঞ্জী । ড. জাফর ইকবাল এই বই সম্পর্কে বলেছি...
ভোদাইচরিতমানস ০৩
লিখেছেন মুখফোড় (তারিখ: রবি, ২০০৯-০১-০৪ ০০:১৪)
ক্যাটেগরী: স্যাটায়ার | ভোদাইচরিতমানস | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
সতীনাথ ভাদুড়ীর ঢোঁড়াই চরিত মানসের কোন খন্ডের সাথে এই কাহিনীর কোন মিল নাই। কাজেই খোঁচ ধরিয়া সময় বরবাদ করিবেন না। প্রাপ্তবয়স্কদের জন্য লিখিত কিঞ্চিৎ অশালীন পোস্ট, শিশুরা দূরে গিয়া খেলো।
ভোদাই আজ সাক্ষাৎ করিতে আসিয়াছে, হস্তে একটি ঠোঙ্গা।আমি খুশি হইলাম। যাক, আমার সংস্পর্শে আসিয়া সে লোকাচার শিখিয়াছে। কারো সহিত বিদ্যালাভের নিমিত্তে সাক্ষাৎ করিতে গেলে যে কলাটামূলটাকচুটা সঙ্গে ...
প্রাথমিক শিক্ষা যদি দেশের বুনিয়াদ গড়ে তোলে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেই বুনিয়াদের উপর মাল্টি স্টোরিড বিল্ডিং গড়ে তুলবে। যে কোন দেশের ইউনিভার্সিটিগুলোই যে সে দেশের ভাগ্য বদলিয়ে দিতে পারে তাতো একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। সাম্প্রতিক পৃথিবী সেরা ৫০টি ইউনিভার্সিটির দিকে তাকালেই দেখা যাবে সেগুলো মাত্র দুই-তিনটা দেশের দখলে এবং সেই দুই-তিনটা দেশই সারা পৃথিবীর উপর ছড়ি ঘোরাচ...
কে হবেন রাষ্ট্রপতি ?
লিখেছেন থার্ড আই (তারিখ: শনি, ২০০৯-০১-০৩ ১২:৪৩)
ক্যাটেগরী: রাজনীতি | সম্ভাব্য রাষ্ট্রপতিরা | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
সম্ভাব্য রাষ্ট্রপতিরা
হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি করার দাবী উঠেছে জাতীয় পার্টির তরফ থেকে। আওয়ামীলীগ না বলেছে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ঘোষনা দিয়েছেন তাদের পছন্দ জিল্লুর রহমান। শেখ হাসিনার কারা বাসের সময় দলের হাল ধরে ছিলেন বর্ষীয়ান এই নেতা। ২১ আগষ্ট গ্রেনেড হামলায়...
রেজোলিউশন ২০০৯ |
ঝোলপাতিয়ায় কোন দুঃখ নেই, আছে শুধু হর্ষের রাজধানী। সেখানে ঋতুরা থাকে ছয় বোন, পাশাপাশি বাড়ি। সেখানে শরতে মেঘ বর্ষার মেঘের চেয়ে ফর্সা বলে হেমন্তে কোন মেঘ নেই। ঝোলপাতিয়ার শীতে সকালে নরম রোদে বসে লোকে ভাঁপা পিঠা খায়, বাচ্চাদের তালমিছরি কিনে দেয় তাদের বাবারা। ঝোলপাতিয়ায় সব দুপুর রোদের সাথে কথা বলে পুকুরে চালতাখসা শব্দের সঙ্কেতে। ঝোলপাতিয়ার সব মিষ্টি মেয়ে শাড়ি পড়ে, তাদের শায়ার রেখা ...
এক সময়ের সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবলের বর্তমান পরিণতি চিন্তা করলে যেকোন ফুটবলামোদির চোখে পানি চলে আসা স্বাভাবিক।অথচ ফুটবলের এই পরিণতি আমরা কেউই চাইনি।ফুটবলকে ভালোবাসিতো আমরা সবাই তবুও আজ তার এই পরিণতি কেন।দায়ী কারা?ইদানিং ফুটবলের দিকে তাকালে কিছু ইতিবাচক দিকের সন্ধান পাওয়া যাচ্ছে।নতুন বাফুফে সভাপতি ফুটবলের জন্য স্পন্সরের ব্যবস্থা করেছেন।কিছু টুর্নামেন্টও উৎসাহের সঙ্...
হরমোন চিন্তা ২ : উদ্ভিন্ন যৌবনা এবং অন্যান্য সংজ্ঞা ও অনুসিদ্ধান্ত সমূহ
লিখেছেন এনকিদু (তারিখ: শুক্র, ২০০৯-০১-০২ ০১:৫০)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | রম্যরচনা | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
[ ইহা পড়িয়া কেহ কিছু করিলে বা কিছু হারাইলে কেহই দায়ী নয় ]
নতুন বিল্ডিং এ অফিস শুরু করার পরে প্রথম শুক্রবারে কিছু কাজ ছিল, তাই দুপুরের দিকে একবার অফিসে গিয়েছিলাম । বেশ মজার একটা সমস্যা তখন আমার হাতে ছিল । শহরের ভেতরে কোন এলাকার একটা ঘোলাটে (blurry) আলোকচিত্র থেকে রাস্তা-ঘাট খুঁজে বের করাতে হবে, যন্ত্রগনক ব্যাবহার করে । আগের দিন অফিসের IEEE আর ACM অ্যাকাউন্ট গুলো ব্যবহার করে বেশ কিছু ইমেজ প্র...
যুদ্ধাপরাধীদের বিচারে রাষ্ট্রের উদ্যোগঃ ক্যালেন্ডার
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ২০০৯-০১-০১ ২২:৩০)
ক্যাটেগরী: দিনপঞ্জি | যুদ্ধাপরাধ | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বাংলা ব্লগস্ফিয়ার মুখর হয়ে থেকেছে বরাবরই। সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এবং তাদের নির্বাচিত হবার পেছনে যুদ্ধাপরাধী জামাতে ইসলামি ও তাদের আশকারাদাতা বিএনপিকে জনগণের ঢালাও প্রত্যাখ্যান মুখ্য ভূমিকা পালন করেছে। তাই নতুন সরকারের কাছে মানুষের অবিচল দাবী, ১৯৭১ সালে সংঘট...
একজন গল্প বহনকারী মানুষের গল্প
লিখেছেন টিটো রহমান (তারিখ: বিষ্যুদ, ২০০৯-০১-০১ ১৭:৫১)
ক্যাটেগরী: গল্প | গল্প | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
তোয়ালে ছেড়ে দীপ্র যখন আন্ডারওয়্যার পড়ল তখন ঘড়িত ন’টা বেজে তিন। সদ্য সে গোসল সেরে বেরিয়েছে। এখনও চুল ভেজা।
তার আন্ডারওয়্যারটির রং কালো। অনকে বাছাই করে আলমিরায় অপেক্ষাকৃত কম ময়লা এটাকেই পেল সে। বেকারদের পরিচ্ছন্ন থাকা বাধ্যতামূলক নয়।
এই যে তার কালো আন্ডারওয়্যারটি তার জীবনের সাথে যুক্ত হয়েছে সেটা কিন্তু বেশি দিন আগে নয়। একমাস হতে এখনও তিন দিন বাকী। টিউশানী থেকে ফিরছিল সে। হঠা...
2009
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: বিষ্যুদ, ২০০৯-০১-০১ ১০:৩২)
ক্যাটেগরী: দিনপঞ্জি | ব্লগরব্লগর | আত্মজীবনী | সমসাময়িক | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
2009
১৯৯৩ থেকে ২০০৮, ক’বছর যেন? ৬ বছর। গত ছয়টি বছরে কোন থার্টি ফার্স্ট নাইট সূরাপানবীহিন কাটানো হয়নি! শত ঝামেলার মাঝেও বিয়ার কিংবা হইস্কি’র গ্লাস হাতে চলে এসেছে। এমন কি পকেটে কানাকড়ি না থাকলেও এসবের টাকা ভূতে যুগিয়েছিলো যেন! বিগত দিনগুলোতে আগত বছরের ননষ্টপ কাজের চাপ জেনেও কয়েক ঘন্টার জন্য হয়তো ভুলে ছিলাম সবকিছু। কখনো ভাবিনি ছয় বছর পর কোন একরাতে আর মদ্...
ছড়মাণু - ০৪
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ২০০৮-১২-৩১ ১২:৪৮)
ক্যাটেগরী: ছড়া | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
রাজনৈতিক আলোচনার জোয়ারে বেমানানভাবে এই হালকা রচনা দিয়ে কারুর বিরক্তি উত্পাদন করে থাকলে আগে থেকেই ক্ষমাপ্রার্থনা করে রাখছি।
এই সিরিজের ছড়াগুলোর বৈশিষ্ট্য: প্রতিটি দ্বিপদীর অন্ত্যশব্দ দু'টির উচ্চারণ হবে অভিন্ন, তবে সেগুলো বহন করবে ভিন্ন অর্থ। "গিয়ে আমি বইমেলা / কিনেছিনু বই মেলা" গোছের।
~~~~~~~~~~~~~~~~~
৩১.
"বাংলা" নামের ধারণাটি কভু ছিলো না তাদের বিশ্বাসে
মওকা পেলেই ছোবল হানে - রয়েছে ...
নতুন সরকারের কাছে আপনি কী চান? |
১. যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অবশ্যই।
তাছাড়া আর কী?
আসুন, একটি তালিকা তৈরি করি সবাই মিলে।
অংশগ্রহণের জন্যে ধন্যবাদ।
বিন্দু থেকে বেশিই! (খুচরোমন্থন)
লিখেছেন সাইফুল আকবর খান [অতিথি] (তারিখ: মঙ্গল, ২০০৮-১২-৩০ ১৮:৫৬)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | নাকফুল | বাস | হ্যাঁ মেয়ে | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
[সবাই নির্বাচন নিয়ে মশগুল, একই কারণে কেউ আবার চোখে দেখছে সর্ষেফুল! আর কিছু নিয়ে কেউ বলছে না কোথাও কিছু। তাই, একটু সৃষ্টিশীল একটা স্যাবোটাজ ক'রে সেই গম্ভীর পৃষ্ঠাটা একটু উল্টে দিলাম আজ। ছেলেমানুষি মাফ করবেন সবাই।]
বিন্দু থেকে বেশিই!
আমি পনেরো মিনিট হেঁটে যেখানটায় গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাসের জন্য, সেখানেই এমন একটা চোরাগুপ্তা গলি গ’লে উপস্থিত হয়েছিলে তুমি, যে গলির উপ...
এ বিজয় আওয়ামী লীগের নয়, এ পরাজয় মুক্তিযোদ্ধাহন্তারকগোষ্ঠীর |
১.
আওয়ামী লীগের উল্লসিত হবার মতো কোন কারণ নেই। এ বিজয় মহাজোটের নয়। এ পরাজয় মুক্তিযোদ্ধাহন্তারকদের। এ পরাজয় তাদের, যারা আলী আমানের পিঠ লাথি মেরেছে এই সেদিন, যারা মুক্তিযোদ্ধা সেনাদের মিথ্যা বিদ্রোহের অভিযোগ ফাঁসি দিয়ে গুলি করে পিটিয়ে মেরে হত্যা করেছে একত্রিশ বছর আগে, আর লক্ষ লক্ষ মানুষকে হত্যার কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহায়তা করেছে সাঁইত্রিশ বছর আগে। তাদের মুখে জুতার বাড়ি দি...
ইউজারনেমঃ লীন
মেইলঃ
একাউন্ট স্ট্যাটাসঃ অ-সচল
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
গত কয়েকদিন ধরেই সচলায়তনের "গুঁতোগুতির শীর্ষে" রয়েছে "ষষ্ঠ পাণ্ডব" এর একটি ব্লগ। সেটা হলোঃ বুয়েটের মর্যাদা রক্ষায় এগিয়ে আসুন। হয়তো পড়েছেন।
যাই হোক, সচলায়তনের প্রথম পাতায় গেলেই চোখে পড়ে "সচলায়তন | চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"। "ষষ্ঠ পাণ্ডব" এর ব্লগ এবং এই শ্লোগান দেখেই আমি সচল...